ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান না ৫০.৭৯ শতাংশ ব্রাজিলিয়ান

সব ঠিক থাকলে আজ বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই দলে নেইমার শেষ পর্যন্ত টিকতে পারেন কি না, তা জানার আগ্রহ এখন তুঙ্গে।

নেইমারকে দলে রাখা উচিত কি না—এ প্রশ্নে বিভক্ত ব্রাজিলের ফুটবল সমর্থকরা। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘জি ই’ পরিচালিত এক অনলাইন জরিপে খুব অল্প ব্যবধানে এগিয়ে ছিল ‘না’ ভোট।

জরিপে মোট ভোট পড়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৩টি। এর মধ্যে নেইমারকে বিশ্বকাপ দলে না রাখার পক্ষে ভোট দিয়েছেন ৫০.৭৯ শতাংশ সমর্থক, সংখ্যায় যা ৬৭ হাজার ৪০৬। আর তাকে দলে দেখতে চান ৪৯.২১ শতাংশ, অর্থাৎ ৬৫ হাজার ৩১৭ জন।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ৫৫ সদস্যের প্রাথমিক দলে আছেন নেইমার। গত সপ্তাহে এই তালিকা পাঠানো হয়েছে ফিফার কাছে। সোমবার চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করবেন ইতালিয়ান এই কোচ।

চূড়ান্ত দলে জায়গা না পেলে নেইমার নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে পারেন বলেও জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম। বছরের শেষ পর্যন্ত সান্তোস এফসি-এর সঙ্গে চুক্তি থাকলেও বিশ্বকাপ দল থেকে বাদ পড়া তার জন্য বড় ধাক্কা হতে পারে।

গত বছরের ডিসেম্বরে বাঁ হাঁটুর মেনিস্কাসে অস্ত্রোপচার করান নেইমার। এরপর মাঠে ফেরার পর নতুন করে কোনো চোটে পড়েননি তিনি। তবে অতিরিক্ত চাপ এড়াতে ম্যাচ বেছে খেলছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

২০২৬ সালে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন নেইমার। আর ২০২৫ সালে ২৮ ম্যাচে করেছিলেন ১১ গোল, সঙ্গে ছিল ৪ অ্যাসিস্ট।

আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর প্রায় সব প্রাথমিক দলেই ছিলেন নেইমার, যদিও এখনো কোনো চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান না ৫০.৭৯ শতাংশ ব্রাজিলিয়ান

আপডেট সময় ০৪:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬