গত শনিবার (১৬ মে) দুপুরে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে প্রধানমন্ত্রীর একটি পথসভাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। রোববার (১৭ মে) বিষয়টি সাংবাদিকদের জানান কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
আবুল কালাম বলেন, শনিবার চাঁদপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচি ছিল। তিনি সচিবালয়ে গিয়ে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজের এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভার অনুরোধ জানান। পরে প্রধানমন্ত্রী সম্মতি দিলে মুদাফফরগঞ্জ বাজারে সভামঞ্চ প্রস্তুত করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, পথসভার দিন সকালে কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ এসে সভামঞ্চের মাইক খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা বাধা দিলে একপর্যায়ে পুলিশ সেখান থেকে চলে যায়।
সংসদ সদস্য আরও বলেন, “যতটুকু শুনেছি, কুমিল্লার এসপি আওয়ামী লীগের আমলে প্রভাবশালী কর্মকর্তা ছিলেন। এখন তিনি বিএনপি সাজতে চেষ্টা করছেন। বিষয়টি আমি দলের হাইকমান্ডকে জানিয়েছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ফোন কল কেটে দেন। পরে তার সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো ক্ষুদেবার্তার জবাবে তিনি অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন।
প্রসঙ্গত, শনিবার চাঁদপুর সফরের পথে কুমিল্লায় দুটি পথসভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে একটি লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে এবং অন্যটি বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত হয়। মুদাফফরগঞ্জের পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। নির্বাচনের আগে দেওয়া খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ পুলিশ সুপারের বিরুদ্ধে
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা - আপডেট সময় ১২:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- ৫৫৩ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসামে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঠিয়ে সভামঞ্চ থেকে মাইক সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে স্থানীয় নেতাকর্মীদের বাধার মুখে পুলিশ শেষ পর্যন্ত সরে যায়।
Tag :
জনপ্রিয় সংবাদ




















