সংবাদ শিরোনাম ::
গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তিই পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু ৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার রামিসা হত্যাকাণ্ডের বিচারআইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : মন্ত্রীকে স্পিকার

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত

আগামী ১২ জুন ইংল্যান্ডের মাটিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। যার জন্য একে একে স্কোয়াড ঘোষণা করছে প্রতিযোগী দলগুলো। যথারীতি দক্ষিণ আফ্রিকার স্কোয়াড অনলাইনে ঘোষণা করার কথা ছিল আজ (সোমবার) দেশটির স্থানীয় সময় সকাল ১১টায়। পূর্বনির্ধারিত সময়ের ১০ মিনিট আগে হঠাৎ করে সেই ঘোষণা স্থগিত করা হয়েছে।

দল ঘোষণা স্থগিত করার কারণ হিসেবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, ‘অভ্যন্তরীণ আরও পর্যালোচনার প্রয়োজনে স্কোয়াড ঘোষণা স্থগিত। উপযুক্ত সময়ের ভেতর নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১২ জুন, ওই মাসের শুরুতেই আইসিসিকে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে দলগুলোকে। এরপর চিকিৎসাজনিত কারণ কিংবা আইসিসির অনুমোদন ছাড়া দলে পরিবর্তন আনার সুযোগ নেই।

নির্ভরযোগ্য সূত্র ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছে, অভ্যন্তরীণ ছোট বিষয় উপস্থিত হওয়ায় দল ঘোষণায় দেরি এবং এর পেছনে কোনো খেলোয়াড় বাছাই সংক্রান্ত বিতর্ক নেই। যদিও দুজন ক্রিকেটারকে নিয়ে গুঞ্জন উঠেছে। এদিকে, পেসার শাবনিম ইসমাইল অবসর ভেঙে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন বলে নিশ্চিত হয়েছে ক্রিকইনফো। এ ছাড়া কোচ মান্ডলা মাশিমবিই–ও তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী।

তিন বছরেরও বেশি সময় ধরে ক্রিকেটের বাইরে আছেন শাবনিম ইসমাইল। ২০২৩ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফ্রিকান এই তারকা অবসর নিয়েছিলেন, তবে তিনি সক্রিয় আছেন লিগ টুর্নামেন্টগুলোয়। শেষ পর্যন্ত শাবনিম চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেলে প্রোটিয়া নারী দলের পেস অ্যাটাকে শক্তি বাড়বে। এর বাইরে তাদের পেস বিভাগ মারিজ্যান ক্যাপের অনেকাংশে নির্ভরশীল, কিন্তু গত ফেব্রুয়ারি থেকে তিনিও অসুস্থতায় ভুগছেন।

দক্ষিণ আফ্রিকার সর্বশেষ নিউজিল্যান্ড এবং ভারত সফর মিস করেছেন ক্যাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি পুরো ফিট হয়ে উঠবেন বলে প্রত্যাশা দলটির। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাবেক প্রোটিয়া অধিনায়ক ডেন ভ্যান নিকার্কের অবশ্য বিশ্বকাপের দলে জায়গা পাওয়া অনিশ্চিত। ২০২৫-২৬ মৌসুমে ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর তিনি মাংসপেশির চোটে পড়েন। ফলে কিউই সিরিজে তাকে বেঞ্চে বসে কাটাতে হয়। এখনও বোলিংয়ে ফেরা হয়নি তার, ফলে এখন কেবল ফিনিশার ব্যাটারের ভূমিকায় আছেন নিকার্ক, ফলে তার দলে জায়গা পাওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত

আপডেট সময় ০৫:৪৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬