ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ

বিজয়ের নিরাপত্তা প্রটোকল প্রত্যাহার করল পুলিশ

তামিলনাড়ুর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফলাফল সত্ত্বেও সরকার গঠন নিয়ে জটিলতার জেরে সরকারি নিরাপত্তা প্রটোকল হারিয়েছেন রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী এবং সাবেক চিত্রতারকা জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়। গতকাল বুধবার থেকেই দেখা গেছে, সরকারি নিরাপত্তা প্রটোকল ছাড়াই চলাচল করছেন তিনি।

“তিনি আমাদের অনুরোধ করেছিলেন যে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আগ পর্যন্ত তিনি সরকারি নিরাপত্তা প্রটোকল পরিষেবা নিতে চান না। তার অনুরোধে সাড়া দিয়েই আমরা প্রটোকল প্রত্যাহার করেছি, তবে তার জন্য আমাদের মৌলিক পাইলট নিরাপত্তা ব্যবস্থা জারি আছে এবং থাকবে”, এনডিটিভিকে বলেছেন ওই পুলিশ কর্মকর্তা।

তামিলনাড়ুর বিধানসভায় মোট আসন ২৩৪; কোনো দল যদি সরকার গঠন করতে চায়— তাহলে সেই দল বা জোটকে অবশ্যই ১১৮ আসনে জয়ী হতে হবে।

তবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন করতে পারছে না টিভিকে। গতকাল কংগ্রেস টিভিকের সঙ্গে জোট করতে রাজি হয়েছে, তবে তাদের বিধায়কের সংখ্যা মাত্র ৫ জন। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও পিছিয়ে টিভিকে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে সাবেক বিধানসভার প্রধান বিরোধী দল বা এআইডিএমকে এবং তাদের জোটসঙ্গী ভিসিকে’র সঙ্গে যোগাযোগ করেছিল টিভিকে, কিন্তু এই দুই দলের কোনোটিই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

বামপন্থি দলগুলির কাছেও জোট গঠনের প্রস্তাব দিয়েছিল টিভিকে । তবে তামিলনাড়ুর পার্লামেন্টের দুই বামপন্থি দল সিপিআই এবং সিপিআই (মার্কসিস্ট) পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা ডিএমকে নেতৃত্বাধীন জোটেই থাকবে। অপর রাজনৈতিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগও জানিয়েছে যে তারাও ডিএমকে-কেই সমর্থন করবে। কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত বিজয়ের জোটে যোগ দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

বিজয়ের নিরাপত্তা প্রটোকল প্রত্যাহার করল পুলিশ

আপডেট সময় ০৩:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬