ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিপিডিসি’র এমডি নিয়োগে বিতর্কিত মানদন্ড উত্তরায় রাস্তা নির্মাণের আড়ালে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ দুলাল-ইব্রাহিম চক্রের প্রতারণার জাল কোটি টাকা হাতিয়ে নেয়ার কৌশল কৃষকলীগ নেতা মাকসুদ ও সোহেলকে ঘিরে ভুয়া ‘প্রাচীন পিলার-কয়েন’ প্রতারণা ছাত্রদল নেতার বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা ব্যাংক-বিশ্ববিদ্যালয় সাম্রাজ্য এম এ কাসেমের পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু বিয়ের নামে প্রতারণা, ওসির বিরুদ্ধে নারী সার্জেন্টের অভিযোগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে দোকান ম্যানেজারের মরদেহ উদ্ধার

জিদানের ছেলের বিশ্বকাপ শেষ!

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

১৯৯৮ সালের ফ্রান্সের বিশ্বকাপ জয়ী জিনেদিন জিদান তার ছেলেকে প্রথমবার বিশ্বমঞ্চে খেলতে দেখার অপেক্ষায় ছিলেন। কিন্তু ইনজুরির আকস্মিক ধাক্কা তার এই আকাঙ্ক্ষা পূরণ করতে দিলো না। গ্রানাডা গোলকিপার লুকা জিদানে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন।

বাবা ফ্রান্সের হলেও লুকা আলজেরিয় বংশোদ্ভুত হওয়অর কারণে আলজেরিয়ার জার্সিতে খেলেন। এবারের বিশ্বকাপে আলজেরিয়া অংশ নিচ্ছে। কিন্তু গোলপোস্টের নিচে তার থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

আলমেরিয়ার কাছে লা লিগা টু-এর খেলায় ৪-২ গোলে হারের ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে চিবুক ও চোয়ালের হাড় ভেঙে গেছে গ্রানাডা গোলকিপারের। গত রোববার এই ইনজুরির পর প্রাথমিকভাবে মাঠেই চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তী মেডিক্যাল টেস্টে তার মুখের চোট ধরা পড়েছে।

গ্রানাডা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এই ইনজুরির কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে জিদান পুত্রকে। তাতে করে বিশ্বকাপের জন্য আলজেরিয়ার স্কোয়াডে জায়গা পাচ্ছেন না তিনি।

ফ্রান্সের যুব দলে খেললেও সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলের জন্য আলজেরিয়াকে বেছে নেন লুকা। আফ্রিকা কাপ অব নেশন্স দিয়ে প্রথমবার বড় কোনো টুর্নামেন্টে খেলেন তিনি এবং দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে সাহায্য করেন। তার অনুপস্থিতি আলজেরিয়ার বিশ্বকাপ মিশনে বড় ধাক্কা দিলো। জে গ্রুপে তারা আর্জেন্টিনা, জর্ডান ও অস্ট্রিয়ার সঙ্গে খেলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিপিডিসি’র এমডি নিয়োগে বিতর্কিত মানদন্ড

জিদানের ছেলের বিশ্বকাপ শেষ!

আপডেট সময় ০৮:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬