ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাঞ্জাবকে হারিয়ে সালমান খানের কাছে ক্ষমা চেয়েছে রাজস্থান!

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

আইপিএলে গতকাল পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এই জয়ে বড় অবদান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডোনোভান ফেরেরার। তিনি ২৬ বলে অপরাজিত ৫২ রান করেছেন। পাঞ্জাবকে হারানোর জন্য তিনি ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা সালমান খানের কাছে!

রাজস্থানের জয়ের পর দলের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে ফেরেরাকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘সরি ভাই, আজ নেহি।’ আসলে সালমানের ১২ বছর পুরনো একটি পোস্টকে সামনে এনে এই কাজ করেছে রাজস্থান।

২০১৪ সালের সেই পোস্টে সলমন লিখেছিলেন, ‘জিন্তার (পাঞ্জাবের মালিক প্রীতি জিন্তা) দল জিতেছে?’ সেই ম্যাচে কেকেআরের কাছে হেরেছিল পাঞ্জাব। সেই পোস্ট সামনে এনেই পাঞ্জাবকে খোঁচা দিয়েছে রাজস্থান।

পাঞ্জাবের দেওয়া ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ৬ ওভারে রাজস্থানের দরকার ছিল ৭১ রান। ফেরেরার ইনিংসে ভর করে ম্যাচ জেতে রাজস্থান। তার সঙ্গে ছিলেন শুভম দুবে। তিনি ১২ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।

তার আগে বৈভব সূর্যবংশী (১৬ বলে ৪৩) এবং যশস্বী জয়সওয়াল (২৭ বলে ৫১) রাজস্থানের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

বিশ্ব শ্রমিক দিবসে কুমিল্লায় তরুণদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

পাঞ্জাবকে হারিয়ে সালমান খানের কাছে ক্ষমা চেয়েছে রাজস্থান!

আপডেট সময় ০৫:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬