ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে : সংসদে নাহিদ ইসলাম ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন : ট্রাম্প গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫ মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র দুস্থ সেজে ভিডব্লিউবি’র চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড গৃহায়নে প্লট বরাদ্দে ফের কর্মকর্তাদের সই জাল লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত, নিখোঁজ আরও ৯

পদত্যাগ করলেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতিসহ সকল সদস্য

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ড ভেঙে গঠন করা হয়েছে এডহক কমিটি। বিসিবির মতো একই ঘটনা ঘটতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি)।

আজ মঙ্গলবার এক বিশেষ বৈঠকে বসেছিলেন এসএলসির সমালোচিত সভাপতি শাম্মি সিলভা এবং তার নির্বাহী কমিটির সকল সদস্যরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকের পর সভাপতিসহ সকল সদস্যরা পদত্যাগ করেন। বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

আগামীকাল বুধবার তাদের পদত্যাগপত্র ক্রীড়া মন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে জমা দেওয়া হবে বলেও খবরে জানানো হয়েছে। তবে বৈঠক শেষে কমিটির সদস্যরা বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি। ফলে এসএলসিতে নতুন প্রশাসন কীভাবে গঠিত হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

এসএলসি কর্তারা পদত্যাগ করলেও সেটা অনেকটাই তাদের পদত্যাগ করতে বাধ্য করেছে দেশটির সরকার। কারণ অনেক দিন ধরেই বোর্ডের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ফলে এবার বোর্ডকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে দেশটির সরকার। শাম্মি ডি সিলভার নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে এক সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তীকালীন কমিটি গঠনেরও ইঙ্গিত দিয়েছিল। সরকারের এমন ইঙ্গিতের পরই পদত্যাগ করেছে শাম্মির নেতৃত্বাধীন কমিটি।

এ নিয়ে টানা চার মেয়াদে লঙ্কান ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেছেন শাম্মি সিলভা, এরমধ্যে তিনবারই তিনি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফলে এসব নির্বাচন নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। এ ছাড়া বোর্ড পরিচালনায়ও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে : সংসদে নাহিদ ইসলাম

পদত্যাগ করলেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতিসহ সকল সদস্য

আপডেট সময় ০৯:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬