স্বর্ণার ফিফটির পরও হারল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫৭০ বার পড়া হয়েছে

বড় লক্ষ্য তাড়ায় ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে দুই ওপেনারের বিদায়ের পর পথ হারায় দল। মিডল অর্ডার ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। লোয়ার মিডল অর্ডারে একাই লড়াই করেছেন স্বর্ণা আক্তার। কিন্তু তার ফিফটি কেবলই হারের ব্যবধান কমিয়েছে। ২৫ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল লঙ্কানরা।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে শ্রীলঙ্কা নারী দল। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান করে বাংলাদেশ।

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। বিশেষ করে দিলারা আক্তার ঝোড়ো শুরু করেছিলেন। ১২ বলে ১৬ রান করে জুরাইয়া ফেরদৌস আউট হলে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি। এরপরই ধস নামে বাংলাদেশের ইনিংসে।

তিনে নেমে ৫ বলে এক রান করেছেন শারমিন আক্তার। দলের বাজে সময়ে হতাশ করেছেন নিগার সুলতানা জ্যোতিও। অফফর্মে থাকা অধিনায়ক আজ রানের খাতাই খুলতে পারেননি। দুই বল খেলে ডাক খেয়েছেন।

ভালো শুরু করা দিলারা ১৪ বলে ২৩ রানে ফিরেছেন। তার বিদায়ে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে দল। এখান থেকে টাইগ্রেসদের টেনে তোলার চেষ্টা করেন স্বর্ণা আক্তার ও সোবহানা মুস্তারি। দুজনে মিলে ভালো জুটি গড়লেও প্রচুর ডট বল খেলেছেন।

২৬ বলে ১৬ রান করে আউট হয়েছেন সোবহানা। আর ততক্ষণে প্রয়োজনীয় রান রেট চলে যায় নাগালের বাইরে। এরপর স্বর্ণা একা চেষ্টা করলেও জয়ের সমীকরণ মেলাতে পারেননি। তার ৬০ রানের ইনিংসটি কেবলই হারের ব্যবধান কমিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বর্ণার ফিফটির পরও হারল বাংলাদেশ

আপডেট সময় ০৪:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬