ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই

বায়ার্ন না পিএসজি, কার হাতে থাকছে সেমিফাইনালের নিয়ন্ত্রণ?

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৬১৮ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের বর্তমান সময়ের সেরা দুই ক্লাব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং বায়ার্ন মিউনিখ। প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে আজ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে প্রথম লেগের হাইভোল্টেজ লড়াই।

পরিসংখ্যানে এগিয়ে চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখ রীতিমতো উড়ছে। শেষ ৪৯ ম্যাচে তাদের পয়েন্ট গড় ২.৭১, যেখানে পিএসজির ২.২৭। বায়ার্নের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। হ্যারি কেন একাই করেছেন ৫৩ গোল! তার সঙ্গে মাইকেল ওলিসে এবং লুইস দিয়াজ মিলে বায়ার্নকে ১৬৭ গোলের পাহাড়ে বসিয়েছেন। অন্যদিকে পিএসজির দুই প্রধান ভরসা ওসমানে দেম্বেলে এবং কাভারাৎসখেলিয়া। দুজনই করেছেন ১৬টি করে গোল।

বেঞ্চের শক্তিতে পিএসজি থেকে এগিয়ে থাকা বায়ার্নের স্কোয়াড বেশ ছোট। গ্যানাব্রি চোটের কারণে বাইরে, লেনার্ট কার্ল এবং গেরেইরোকেও পাচ্ছে না তারা। কিন্তু পিএসজি বস লুইস এনরিকের হাতে বিকল্পের ছড়াছড়ি। আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও ভিতিনহারা চোট কাটিয়ে ফেরায় এনরিকে ঘোষণা করেছেন, ‘সবাই প্রস্তুত।’ বদলি হিসেবে বারকোলা বা গনসালো রামোস যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

দুই দলের শেষ ৯ বারের দেখায় বায়ার্ন টানা ৫ বার জিতেছে। তবে ক্লাব বিশ্বকাপে বায়ার্নকে বিদায় করে দিয়ে পিএসজি তাদের প্রতিশোধ নিয়েছিল। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি নিষেধাজ্ঞার কারণে আজ ডাগআউটে থাকতে পারবেন না। যা পিএসজির জন্য বাড়তি সুবিধা হতে পারে।

যেমন হতে পারে দুদলের শুরুর একাদশ:

পিএসজি: সাফোনভ, হাকিমি, মার্কুইনহোস, পাচো, মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ফাবিয়ান রুইজ, ডুয়ে, দেম্বেলে ও কাভারাৎসখেলিয়া।

বায়ার্ন: নয়ার, স্ট্যানিসিচ, উপামেকানো, তাহ, লাইমার, কিমিচ, পাভলোভিচ, অলিসে, মুসিয়ালা, দিয়াজ ও হ্যারি কেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ

বায়ার্ন না পিএসজি, কার হাতে থাকছে সেমিফাইনালের নিয়ন্ত্রণ?

আপডেট সময় ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬