বৈভবের সঙ্গে ছবি তুলতে গুনতে হবে ১০০ রুপি!

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫৬৭ বার পড়া হয়েছে

বৈভব সূর্যবংশীর সঙ্গে ছবি তুলতে এগিয়ে এসেছিল দুই খুদে সমর্থক। কিন্তু সেই দুই সমর্থককে থামিয়ে দিয়ে ছবি তোলার জন্য টাকা চান এই ক্রিকেটার। তার সঙ্গে একটি ছবি তুলতে তাকে ১০০ রুপি করে দিতে হবে বলেও জানান তিনি!

ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে। একটি ভিডিওতে দেখা গেছে, বৈভবকে দেখে ছবি তোলার জন্য এগিয়ে এসেছিল দুই সমর্থক। তাদের ফিরিয়ে দিয়ে বৈভব জানান, বিনামূল্যে তিনি ছবি তুলবে না। বৈভব বলেছেন, ‘ভাই, আমি ছবির জন্য অর্থ নিই। আমি সত্যি বলছি, আমি ১০০ রুপি করে নেব।’

বৈভবের কথা শুনে কিছুক্ষণ পর দুই সমর্থক ২০০ রুপি নিয়ে হাজির হয়। তখনই হাসতে দেখা যায় বৈভবকে। তিনি জানান, দুই জনের সঙ্গে মজা করছেন। এরপর ওই দুই সমর্থকের সঙ্গে বেশ কয়েকটি ছবি তোলেন। বৈভবের কাণ্ড দেখে হেসেছেন তার সতীর্থরাও।

আগের ম্যাচে হায়দারাবাদের প্যাট কামিন্সকে প্রথম বলেই ছয় মেরেছিলেন বৈভব। সেই কামিন্স ম্যাচের পর উচ্ছ্বসিত তাকে নিয়ে বলেছিলেন, ‘এখন বৈভবই আমার প্রিয় ক্রিকেটার। কতটা আক্রমণাত্মক খেলেছে! প্রতিটি বল অনেক দূরে পাঠিয়েছে। তার ব্যাটিং দেখতে ভালো লাগে।’

বোলার হিসাবে বৈভবকে বল করা কতটা কঠিন? এমন প্রশ্নের জবাবে কামিন্স বলেছিলেন, ‘বলের লাইন-লেংথ ভালো না হলেই বাউন্ডারি মেরে দেবে। বোলার হিসেবে নিখুঁত হতে হবে। ক্রিকেটজীবনটা যেভাবে শুরু করেছে, এক কথায় দুর্দান্ত। অনেক দূর যাওয়ার সম্ভাবন আছে তার মধ্যে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈভবের সঙ্গে ছবি তুলতে গুনতে হবে ১০০ রুপি!

আপডেট সময় ০৮:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬