সংবাদ শিরোনাম ::
দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবদল কর্মীর

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ১০:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫৬১ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মাকসুদ (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাকসুদ রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক ওয়ার্ড সভাপতি এবং তিনি ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। এছাড়া তিনি ওই গ্রামের বাসিন্দা মো.নাছির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজ বসতঘরের পাশে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাকসুদ গুরুতর আহত হন। পরবর্তীতে স্বজনরা বিষয়টি টের পেয়ে বসতঘরের মধ্যে গিয়ে দেখেন তার মরদেহ পড়ে আছে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম  বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবদল কর্মীর

আপডেট সময় ১০:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬