সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আমি আসলে নির্বাচন করতে চাই না: সুজন

চলতি মাসে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে নতুন এডহক কমিটি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১১ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান তামিম ইকবাল। এরপর কয়েকদিন আগেই তিনি জানিয়েছেন, আগামী জুনের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করা হবে। এরপর গুঞ্জন শোনা যাচ্ছিল, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন খালেদ মাহমুদ সুজন।

তবে আজ (শনিবার) বগুড়াতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই ব্যাপারে কথা বললেন সাবেক অলরাউন্ডার। সুজন বলেন, ‘আমার একদমই সুযোগ নেই। আমি আসলে নির্বাচন করতে চাই না। ক্রিকেটের সাথে যদি আমি অন্যভাবে থাকতে পারি, সেটা যথেষ্ট ভালো হবে। কিন্তু আমি সরাসরি নির্বাচন করব না আসলে।’

তিনি আরও বলেন, ‘আমি ওকে (তামিম ইকবাল) পরিষ্কার করে বলেছি যে আমি নির্বাচন করতে চাই না। তবে আমার পেশা যেহেতু কোচিং, যদি কোচিং সংক্রান্ত অন্য কিছু থাকে, তবে আমি বিসিবিকে সাহায্য করতে পারি। যদি আমি মনে করি আমি যথেষ্ট ভালো অথবা বিসিবি যদি মনে করে আমি ভালো নই, তবে কাজ করার একটা সুযোগ থাকবে।’

পরে তামিমের সাথে কী নিয়ে কথা হয় জানালেন সুজন, ‘তামিমের সঙ্গে আমার ক্রিকেট নিয়ে কথা হয় মূলত বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে। আমরা কীভাবে কী করলে আরও ভালো হয়, সেটা নিয়ে আলাপ হয়েছে। ওর আইডিয়াগুলো আমি শুনি বা আমার কিছু বলার থাকলে আমি তো বলি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

আমি আসলে নির্বাচন করতে চাই না: সুজন

আপডেট সময় ০৯:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬