ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরির মেয়াদ শেষে হলেও দায়িত্বে বহাল ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. সুমি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার তারল্য সংকটে ধুঁকতে থাকা ব্যাংকে বস্তাভর্তি নগদ টাকা মেসি-রোনালদোর দ্বৈরথই দুজনকে সেরা করেছে : গার্দিওলা ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি এমপিকে গালমন্দের অভিযোগ, মারধরের শিকার মজিদ প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করার সুপারিশ সংসদীয় কমিটির ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা মালদ্বীপে সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা, চালু ই-গেটও

মোহাম্মদপুরে আসাদুল হত্যায় ছয় আসামির ৪ দিনের রিমান্ড

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন সাদেক খান ইটখোলা এলাকায় আসাদুল ইসলাম ওরফে লম্বু আসাদুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে আদালত এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আক্কেল আলী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘লম্বু আসাদুল হত্যাকাণ্ডে গ্রেপ্তার ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সরাসরি জড়িত চার আসামি আকতার হোসেন (৪৫), মো. মুন্না (২৪), মিরাজ ফকির (২২) ও নয়ন ওরফে খোকনকে (২৪) গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে র‍্যাব-২-এর অভিযানে গ্রেপ্তার হন আসাদুল ইসলাম ও মো. শাওন। তদন্তকারী কর্মকর্তা আরও জানান, মামলার এজাহারভুক্ত আরেক আসামি মিঠুকে আজই গ্রেপ্তার করেছে র‍্যাব।

উল্লেখ্য, গত বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে লম্বু আসাদুলকে কৌশলে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করে তাঁরই পূর্বপরিচিতরা। ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ ও র‍্যাব।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরির মেয়াদ শেষে হলেও দায়িত্বে বহাল ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. সুমি

মোহাম্মদপুরে আসাদুল হত্যায় ছয় আসামির ৪ দিনের রিমান্ড

আপডেট সময় ০৫:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬