ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয় স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০

ফুডির ১৫০০ রাইডারের জন্য বিনামূল্যে দুর্ঘটনা বীমা সুবিধা চালু

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • আপডেট সময় ০১:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৬৯১ বার পড়া হয়েছে

ফুড-ডেলিভারি রাইডারদের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-র সাথে পার্টনারশীপ করেছে ফুডি এক্সপ্রেস লিমিটেড। এই উদ্যোগের আওতায় রাইডাররা দুর্ঘটনাজনিত মৃত্যু বা পঙ্গুত্বের ক্ষেত্রে আর্থিক বীমা সুবিধা পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো, এই বীমার পুরো প্রিমিয়াম ফুডি নিজেই বহন করছে; ফলে রাইডারদের বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না।

এর মাধ্যমে রাইডাররা কর্মক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবেন, যা তাদের এবং তাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করবে। ইতোমধ্যে ফুডির ১৫০০-এর বেশি শীর্ষ রাইডার এই সুবিধার আওতায় এসেছেন এবং প্রতি মাসেই এই সংখ্যা আরও বাড়ছে।

এই উদ্যোগের আওতায় রাইডারদের জন্য একটি পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স প্ল্যান চালু করা হয়েছে, যেখানে দুর্ঘটনার ফলে মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে নির্ধারিত কভারেজ প্রদান করা হবে। আংশিক অক্ষমতার ক্ষেত্রেও নির্ধারিত আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে, যা রাইডারদের অনিশ্চয়তার সময়ে সহায়ক ভূমিকা রাখবে। এই বীমা সুবিধাটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঘটে যাওয়া দুর্ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং বার্ষিক ভিত্তিতে নবায়নযোগ্য।

এই উদ্যোগ সম্পর্কে ফুডি এক্সপ্রেস লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘প্রাথমিকভাবে ফুডির শীর্ষ রাইডারদের এই প্ল্যানের আওতায় আনা হয়েছে, তবে ধীরে ধীরে সকল রাইডারকে এই সুবিধার অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। ইন্ডাস্ট্রিতে একটি উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব তৈরি করতে ফুডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে এটি একটি বিশ্বস্ত দেশীয় ব্র্যান্ড হিসেবে নিরলসভাবে কাজ করে যেতে পারে।’গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষ থেকে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ক্লাস্টার হেড আবু সাঈদ বলেন, ‘আমরা সবসময় আমাদের গ্রাহকদের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করে আসছি। ফুডির রাইডারদের জন্য এই বীমা সুবিধা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের দুর্ঘটনাজনিত ঝুঁকি মোকাবিলায় আর্থিক সহায়তা প্রদান করবে এবং দীর্ঘমেয়াদে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।’

উভয় প্রতিষ্ঠানই আশা প্রকাশ করেছে যে এই উদ্যোগ রাইডারদের জন্য একটি নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ তৈরি করবে এবং ভবিষ্যতে আরও এমন কল্যাণমূলক কার্যক্রমের পথ প্রশস্ত করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ?

ফুডির ১৫০০ রাইডারের জন্য বিনামূল্যে দুর্ঘটনা বীমা সুবিধা চালু

আপডেট সময় ০১:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬