সংবাদ শিরোনাম ::
ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী জাকিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

মেসিদের পার্টিতে আনন্দের ঝলক

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে বিশ্বকাপ জেতানোর নায়ক লিওনেল মেসি। ৩৫ বছর বয়সে এসে ও পায়ের জাদুতে জিতলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার। ক্যারিয়ারের একমাত্র বিশ্বকাপ জিতে পূর্ণ করলেন প্রাপ্তির খাতা। এমন অর্জনের পর উদযাপনে মেটে ওঠাই তো স্বাভাবিক আর্জেন্টাইন তারকার। 

মেসির ক্ষেত্রে ঘটেছে সেটাই। বিশ্বকাপ জিতে বাড়ি ফেরার পর থেকেই একের পর এক পার্টিতে ব্যস্ত পিএসজি তারকা। বৃহস্পতিবার রোজারিওতে এমন এক পার্টিতে মজেছিলেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড। এবারের পার্টিটা হয়েছে একটু অন্যরকম। রোজারিওর একটি হোটেলে অনুষ্ঠিত সে পার্টিতে উপস্থিত ছিলেন মেসির দুই সতীর্থ ডি মারিয়া, লিয়েন্দ্রো পারদেস ও তাদের পরিবার।

পার্টিতে উপস্থিত ছিলেন মেসির মা সেলিয়া মারিয়া কুক্কিতিনি, স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও বাবা জর্জও। কড়া নিরাপত্তার ঘেরাটোপেই জমে ওঠে মেসিদের পার্টি। ঝাঁ চকচকে পার্টিতে উপস্থিত ছিলেন আরও অনেক অতিথি। চ্যাম্পিয়ন্স লেখা বিশাল এক কেক কাটা হয়েছে ঝকমকে সেই পার্টিতে। আর্জেন্টাইন তারকাদের চোখেমুখে যেন স্বস্তির হাসি ঠিকরে পড়ছিল এসময়।

পার্টির বিভিন্ন ছবিতে মেসিকে আন্তোনেলা রোকুজ্জোকে জড়িয়ে থাকতে দেখা যায়। ছোটবেলা থেকে একসাথে থেকে মেসিকে অনুপ্রেরণা জুগিয়েছেন আন্তোনেলা। আজ মেসি বিশ্বচ্যাম্পিয়ন। এখনও পাশে আছেন সেই সঙ্গীই। এর চেয়ে ভালো দৃশ্য আর কী হতে পারে!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ

মেসিদের পার্টিতে আনন্দের ঝলক

আপডেট সময় ০২:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩