সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

১০ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভিক্ষা চাই, রাস্তাটা করে দিন

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশ বর্তমানে ‘মৃত্যুর মিছিলে’ পরিণত হয়েছে। সড়কের বেহাল দশা ও ক্রমবর্ধমান দুর্ঘটনায় প্রাণহানি রোধে সংসদ অধিবেশনে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, এই রাস্তা ১০ লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে। আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, দ্রুত রাস্তাটি করে দিন।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশটি প্রতিদিন মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে। কেবল এই মাসেই ২৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যখন আমরা মন্ত্রী মহোদয় বা প্রশাসনেরসঙ্গে কথা বলি, তখন তারা প্রশাসনিক জটিলতার কথা বলেন। দীর্ঘ ১০-১২ বছর ধরে এই রাস্তায় কোনো কাজ হচ্ছে না।’

তিনি বলেন, ‘লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় এই মহাসড়কটি ছয় লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফিট প্রশস্ত হয়ে আছে। এ অবস্থার কারণে আমি এলাকায় মুখ দেখাতে পারি না। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আছেন। আপনি (ডেপুটি স্পিকার) সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে একটি রুলিং দিন যেন তিনি দ্রুত ব্যবস্থা নেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

১০ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভিক্ষা চাই, রাস্তাটা করে দিন

আপডেট সময় ০৯:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬