ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি

দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ, হুমকি এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলার মাধ্যমে আলোচিত-সমালোচিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নুরুন্নবী সরকারকে অবশেষে বদলি করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলি করা হয়।

উপসচিব তাসনুভা নাশতারান স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়েছে, তাকে রাণীশংকৈল থেকে সরিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। আগামী ২০ এপ্রিলের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তিনি ওই দিনই তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

রাণীশংকৈলে যোগদানের পর থেকেই পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছিল। স্থানীয়দের দাবি, তার কারণে পুরো উপজেলা প্রশাসন বারবার বিব্রত হয়েছে।
সুত্রে জানাগেছে, তার বিরুদ্ধে ওঠা প্রধান অভিযোগগুলো হলো:
অনিয়মের সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে বিতর্কিত ‘চাঁদাবাজি’ মামলা করেন তিনি, যা সারাদেশে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি করে।
গত ২১ ফেব্রুয়ারি বাচোর ইউনিয়নের সদস্য আক্কাশ আলীকে প্রকাশ্য দিবালোকে ‘সাড়ে তিন হাত মাটির নিচে পুতে ফেলার’ হুমকি দেন তিনি।
সরকারি অফিসে বসে ধূমপান এবং রাত পর্যন্ত নিয়মবহির্ভূতভাবে অফিস খোলা রাখা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ছিল।
উপজেলা ডাকবাংলোর ১৪ হাজার ৫০০ টাকা ভাড়া বকেয়া রাখা এবং টাকা চাওয়ায় কেয়ারটেকার বেলাল হোসেনকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে হাতাহাতি ও তাদের একটি রুমে তালাবদ্ধ করে রাখার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনার জেরে পরবর্তীতে ছাত্রদলের সাথে সংঘাত ও মামলা-পাল্টা মামলার ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাণীশংকৈল।
অনুসন্ধানে জানা গেছে, শুধু রাণীশংকৈল নয়, এর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জেও তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ছিল। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে কোটি কোটি টাকার বিলে স্বাক্ষর নেওয়ার মতো গুরুতর অভিযোগ গণমাধ্যমে উঠে এসেছিল।
বদলির আদেশের পর স্থানীয় বাসিন্দা নাজমুল ও আনোয়ার আলী বলেন, তার বদলিতে আমরা স্বস্তিবোধ করছি। তবে কেবল বদলিই সমাধান নয়; তার সময়কালে হওয়া দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানির সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক জানান, রাণীশংকৈলের পিআইও নুরুন্নবী সরকারের বদলির বিষয়টি তিনি শুনেছেন এবং এ সংক্রান্ত দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি

আপডেট সময় ০৪:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬