ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ল বৃদ্ধ চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু কালিয়াকৈরে তুরাগ নদীর পানি হঠাৎ বৃদ্ধি, বাঁধে রক্ষা পেল হাজার একর ফসিল জমি  হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫ চট্টগ্রামে বন্ধুর ডাকে সাড়া দিয়ে ফেরা হলো না কলেজ ছাত্রের ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেড়েছে অনুপস্থিতি সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে! ধান ও আমচাষীগণের উর্ধ্বতন  কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান!!  টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ প্রস্তাব

চাঁদপুরে মাদরাসায় ভাঙচুর-লুটের প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী মানুরী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদরাসায় রাতের বেলায় অধ্যক্ষ এবং অফিস সহকারীর কক্ষে ভাঙচুর ও লুটের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মাদরাসা ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এর আগে গত ৯ এপ্রিল দিবাগত রাতে মাদরাসার অধ্যক্ষ ও অফিস সহকারীর কক্ষের দরজা ও আলমিরার তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিচে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে মাদরাসার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে মর্মে ১১ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দেন অধ্যক্ষ মুহাম্মদ আমিনুল হক।

মানববন্ধনে দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন অধ্যক্ষ মুহাম্মদ আমিনুল হক, আরবি বিষয়ের সহকারী অধ্যাপক মো. সফিকুর রহমান মজুমদার, বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আরিফুল ইসলাম ও আনিছা তাবাচ্ছুম। মানববন্ধনে অভিভাবক মো. পারভেজ, মো. মিজানুর রহমানসহ এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

এ সময় মাদরাসার অধ্যক্ষ আমিনুল হক জানান, ঘটনার পর শিক্ষকদের নিয়ে আমরা দেখেছি দুর্বৃত্তরা মাদরাসার দ্বিতীয় তলার গ্রিল কেটে দুটি কক্ষে প্রবেশ করে। দুটি কক্ষের দরজা ও আলমিরার তালা ভেঙে সব তছনছ করে ফেলে রেখে যায়। এছাড়াও মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে। থানায় অভিযোগ দিয়েছি। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করি।

অন্যান্য বক্তারা শতবছরের পুরনো এ প্রতিষ্ঠানে এ ধরনের হামলা, ভাঙচুর ও লুটতরাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশপাশি তারা ঘটনা জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অধ্যক্ষ সহযোগিতা করলে ঘটনায় জড়িতের চিহ্নিত করা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ল বৃদ্ধ

চাঁদপুরে মাদরাসায় ভাঙচুর-লুটের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০১:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬