ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, চট্টগ্রাম পতেঙ্গা মডেল থানায় জিডি

‎চট্টগ্রাম পতেঙ্গায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিককে হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রেবেকা সুলতানা রেখা চৌধুরী পতেঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, রেবেকা সুলতানা রেখা চৌধুরী দৈনিক আলোচিত প্রতিদিনের বার্তা সম্পাদক হিসাবে দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করে থাকেন।

‎এরই ধারাবাহিকতায় সম্প্রতি চট্টগ্রামের মধ্যম পতেঙ্গা মাইজ পাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে এইচ আর ফুড পার্ক আইসক্রীম ক্যামিকেল মিশ্রিত আইসক্রিম তৈরী করে কনজিউমার কে ঠকিয়ে যাচ্ছে জামাল নামের এক কালোবাজারির বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করলে অভিযুক্ত এইচ আর ফুড পার্ক আইসক্রীম তৈরীর কারখানার মালিক জামাল উদ্দীন ক্ষুব্ধ হয়ে ওঠে।

‎অভিযোগ রয়েছে, এরপর থেকেই জামাল উদ্দিন সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইলে হুমকি প্রদান করে যাচ্ছে। এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এবং রেবেকা সুলতানা রেখা চৌধুরীকে নানাভাবে ভয়-ভীতি ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় বাদী ও বাদীর আরো চার জন সহকর্মী রেবেকা সুলতানা রেখা চৌধুরী, এস এম মিজান, শহিদুল ইসলাম, মুরাদ হোসেন বিপ্লব, নুরুল আমিন সোহেল সহ পেশাগত দায়িত্ব পালনের জন্য যখন কাঠগড় মোড়ে অবস্থান করে বিবাদী জামাল উদ্দীন সংবাদ পাইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার জন গণমাধ্যম কর্মীদেরকে বলেন আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি প্রত্যাহার না করিলে সাংবাদিকদের হাত পা ভেঙ্গে দিব এই বলে হুমকি দেন যাহা জিডিতে উল্লেখ করা হয়েছে। এতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে রেখা পতেঙ্গা মডেল থানায় জিডি দায়ের করেন।

সাংবাদিক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, এস এম মিজান, শহিদুল ইসলাম, মুরাদ হোসেন বিপ্লব ও নুরুল আমিন সোহেল বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে অভিযুক্ত জামাল আমাদের ওপর ক্ষিপ্ত। সাংবাদিক রেখা বলেন, জামাল আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।

‎অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জামাল বলেন, সাংবাদিক এস এম মিজান, শহিদুল ইসলাম, মুরাদ হোসেন বিপ্লব আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এ বিষয়ে আমি সংবাদ প্রত্যাহার করতে বলেছি। প্রত্যাহার না করলে আমি আমার ব্যবস্তা নিবো বলেছি সেটা যদি হুমকি মনে করেন আমার কিছু করার নাই।

পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎স্থানীয়দের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হতে পারে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

‎এছাড়াও এ বিষয়ে বাংলাদেশসহ চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা জানান দোষীদের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দ্রুত মানববন্ধনের ডাক দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, চট্টগ্রাম পতেঙ্গা মডেল থানায় জিডি

আপডেট সময় ০১:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬