দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে ঢাকা ওয়াসার অপসারিত এমডি আব্দুস সালাম বেপারীর দোসর ও উপকারভোগীরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। ভোল পাল্টে নতুন প্রশাসনে সুবিধা নেয়ার অপতৎপরতা শুরু করেছেন।
দুর্নীতিবাজ ঢাকা ওয়াসার সদ্য সাবেক এমডি আব্দুস সালাম বেপারীর প্রায় চার মাসের দায়িত্ব পালনকালে ২৫৯৪ জন আউটসোর্সিং কর্মী নিয়োগ,পদোন্নতি,বদলি ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে ৫০০ কোটি টাকা লোপাট করা হয়েছে।
আব্দুস সালাম বেপারীর ৫০০ কোটি টাকা লোপাটের অন্যতম দোসর ও সুবিধাভোগীরা হচ্ছেন ফকরুল ইসলাম
(তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) ও প্রকল্প পরিচালক), হত্যা মামলার আসামী মোঃ আতিকুর রহমান(তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) ও উপ-প্রকল্প পরিচালক এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প, ঢাকা ওয়াসা।), মোঃ মিজানুর রহমান (তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) ও প্রকল্প পরিচালক রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে অফসাইট পানিসরবরাহের সুবিধাদি স্থাপন প্রকল্প, ঢাকা ওয়াসা।) মোঃ নুরুল ইসলাম(তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) ও প্রকল্প পরিচালক উত্তরা এলাকায় পানিশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প, ঢাকা ওয়াসা।), মোঃ আল-আমিন(নির্বাহী প্রকৌশলী দাশেরকান্দি পয়ঃশোধনাগার, ঢাকা ওয়াসা।), মোঃ ইমরুল হাসান(উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা,জনতথ্য বিভাগ, ঢাকা ওয়াসা।), মোঃ নুর এ নেয়ামত(সহকারি প্রকৌশলী,সিভিল নির্মান বিভাগ, ঢাকা ওয়াসা।) মোঃ গোলাম মোস্তফা(সহকারি প্রকৌশলী,সংগ্রহ বিভাগ-১, ঢাকা ওয়াসা।),মোঃ নূর হোসেন,(উপ-সহকারী প্রকৌশলী,পানি (পুঃ ও উঃ) বিভাগ-২, ঢাকা ওয়াসা।),মোঃ মেহেদী হাসান(উপ-সহকারী প্রকৌশলী, সিভিল নির্মাণ বিভাগ, ঢাকা ওয়াসা।),মোঃ হাফিজুর রহমান (উপ-সহকারী প্রকৌশলী,সায়েদাবাদ পানিশোধনাগার (পরিচালন) বিভাগ, ঢাকা ওয়াসা।),মো: হাসিবুল হাসান(উপবিভাগীয় প্রকৌশলী,পাগলা পয়:শোধনাগার), মো: ইরফান আলী(সহকারী প্রকৌশলী,মডস্ জোন-৪),মো: সুলতান মাহমুদ,ট্রান্সপোর্ট অফিসার,ট্রান্সপোর্ট পুল), মো: রিয়া আনাদিন চৌধুরী(মডস্ জোন-৪),আহমেদ সাঈদ শেখ সাব্রি আল(উপ সহকারী প্রকৌশলী,মডস্ জোন-৮),মো: সালেকুর রহমান(প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা) এবং সালাম বেপারীর ভাই ও ঢাকা ওয়াসার ঠিকাদার সিদ্দিক বেপারী।
দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে ঢাকা ওয়াসার অপসারিত এমডি আব্দুস সালাম বেপারীর দুর্নীতি ও অর্থপাচারের বিষয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। আব্দুস সালাম বেপারীর দুর্নীতির পাশাপাশী উল্লেখিত তার দোসরদের অনিয়ম দুর্নীতিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা ওয়াসার সচেতন কর্মকর্তা-কর্মচারীগণ।
নিজস্ব প্রতিবেদক 



















