ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাচীন ইতিহাসের রূপায়ণে বেরোবিতে দিনব্যাপী প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসব মানবাধিকার কর্মী শুভ্রর নিরাপত্তা চেয়ে সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা জমি বিরোধে গৃহবধূকে মারধর, বসতবাড়ি ভাঙচুর: আতঙ্কে এলাকাবাসী পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা শীর্ষ ২০ ঋণখেলাপির ৯টি প্রতিষ্ঠান এস আলম গ্রুপের দেবীগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ ঘোষণা; ১১ দিনে ২৩ জনের জেল লি‌বিয়ার সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের যুদ্ধের কারণে ঢাকা থেকে ৯৭২ ফ্লাইট বাতিল ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ ‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

বালিয়াডাঙ্গীতে কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) নির্ধারণ ও অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক অবকাঠামোর বর্তমান অবস্থা, গুরুত্বপূর্ণ সড়কসমূহ চিহ্নিতকরণ এবং উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস। আলোচক হিসেবে বক্তব্য রাখেন টিম লিডার মাহফুজুর রহমান।
এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা এহসানুল হক। উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অংশীজনরা।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে অগ্রাধিকারভিত্তিক সড়ক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে। এতে করে কৃষি উৎপাদন বাজারজাতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় জনগণের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
এলজিইডি সূত্রে জানা যায়, এই কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ের মতামত ও তথ্য সংগ্রহ করে একটি টেকসই ও কার্যকর সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে, যা ভবিষ্যতে উপজেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাচীন ইতিহাসের রূপায়ণে বেরোবিতে দিনব্যাপী প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসব

বালিয়াডাঙ্গীতে কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা

আপডেট সময় ০৩:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬