ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্ল।

রোববার (৫ এপ্রিল) সচিবলায়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। বিশেষ করে পল্লী উন্নয়ন, অবকাঠামো এবং গ্রামীণ যোগাযোগ উন্নয়ন খাতে অংশীদারিত্ব বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আরও বলেন, দেশের অনগ্রসর জেলাসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে ফ্রান্স বাংলাদেশকে কার্যকর সহযোগিতা দিতে পারে। এ সময় তিনি অনগ্রসর অঞ্চলের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদার বিষয় রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন।

এ সময়, ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ফ্রান্স এই সম্পর্ককে আরো সুদূরপ্রসারী করতে আগ্রহী এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অংশীদার হতে চায়।

বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং নিরাপদ পানি সরবরাহ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় ০৫:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬