সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি ইস্টার্ন হাউজিংয়ে ধর্মীয় সাইনবোর্ডের আড়ালে জমি দখলবাজির অভিযোগ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা বাড়ানোর আহ্বান ট্রাম্পের ফোনের কথা স্বীকার, লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে গঙ্গাচড়ায় তাওহীদি জনতার বিক্ষোভ, নিশানের বিরুদ্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মহান আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে রংপুরের গঙ্গাচড়ার বেদগাড়িতে শফিকুল ইসলাম নিশানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ তাওহিদী জনতা। শনিবার (৪ এপ্রিল) মাগরিবের নামাজের পর বেতগাড়ি ইউনিয়ন বাজারে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি বেতগাড়ি বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।
অভিযুক্ত নিশান বেতগাড়ি ইউনিয়নের কিশামতশেরপুর এলাকার বাসিন্দা ও এপতারুল হকের ছেলে। তিনি পেশায় ওষুধ ব্যবসায়ী এবং একসময় জাতীয় ছাত্র সমাজের স্থানীয় শাখার সভাপতি ছিলেন।
স্থানীয়দের দাবি, সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুনর্বহালকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ার জেরে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন নিশান। তার বক্তব্যে মহান আল্লাহকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে, যা এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
ঘটনাটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দেয়। পরে নিশান ফেসবুকে দুঃখ প্রকাশ করে জানান, তিনি উত্তেজনার বশে ভুল মন্তব্য করেছেন এবং নিজের ভুল স্বীকার করেন।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বক্তব্যের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার দাবি করেন এবং প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দেন মাওলানা শোয়াইব আবরার, মো. নাজিরুল, মো. জীবন হোসাইন ও তৈয়ব আলী।
এদিকে অভিযুক্ত নিশানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ

আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে গঙ্গাচড়ায় তাওহীদি জনতার বিক্ষোভ, নিশানের বিরুদ্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট সময় ০১:১২:১০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬