ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ সিদ্ধান্তের ফুলঝুরি সভায়, বাস্তবায়ন শূন্য-বোরহানউদ্দিনে চুরি-জুয়া নিয়ে উদ্বেগ ভারতের উত্তরপ্রদেশে লিটারপ্রতি নগদে কেনা হচ্ছে গোমূত্র ‎সিলেট মহানগরীর রায়নগরে গলা কেটে ৩ জনকে হত্যা বরিশালে আদালত চত্বরে রহস্যজনক বি’স্ফোরণ, জনমনে আতঙ্ক ফুটবলার রোনালদো এখন আর্জেন্টিনার জামাই! সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

বোয়ালখালীতে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে মো. সোলাইমান (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বুড়ি পুকুর পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোলাইমানের গ্রামের বাড়ি বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকায়। তার বাবার নাম আবুল কালাম বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালখালী থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) রহমতুল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন, গতকাল (সোমবার) থেকে সোলাইমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর আজ (মঙ্গলবার) তার মরদেহ পাওয়া যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বোয়ালখালীতে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩