ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সখিপুরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

টাঙ্গাইলের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম ওই এলাকার শাহ আলমের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে সিয়াম তাদের কলাবাগানে পানি দেওয়ার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে তিনি গুরুতর আহত হন।
পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সিয়ামকে মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন

সখিপুরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

আপডেট সময় ০৮:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬