ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং গুলশান ট্রাফিক বিভাগের সমন্বয়ে একটি যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে প্রায় ৫০টি দোকানকে সতর্ক করা হয় এবং বিধি লঙ্ঘনের অপরাধে মোট ২৭,০০০ (সাতাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। এ স্থান দখল করে অবৈধভাবে দোকান স্থাপন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।
জনস্বার্থে গুলশান ট্রাফিক বিভাগ ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা অব্যাহত রাখবে।
স্টাফ রিপোর্টার, কবির হোসেন শান্ত 




















