ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অভিযোগের মুখে গোয়াইনঘাটের ভূমি কর্মকর্তা, অপসারণ দাবিতে মানববন্ধন আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ সখিপুরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নওগাঁয় পারিবারিক সহিংসতায় গৃহবধূ নিহত, স্বামী গ্রেফতার রাঙ্গাবালী হিসাবরক্ষক অফিসে নিয়োগ আছে, কর্মকর্তা নেই। স্থায়ী দোকানের অতিরিক্ত অংশ অপসারণ বিতর্কিত সেই নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের বদলি

লক্ষ্মীপুরে খালে মিলল ডামভর্তি ১৩৬০ লিটার ডিজেল

লক্ষ্মীপুরের রামগতিতে খাল থেকে ডামভর্তি ১৩৬০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুপুরে রামগতি পৌরসভার ৬নং ওয়ার্ডের আসলপাড়া মৎস্য অবতরণ কেন্দ্র এলাকার দক্ষিণপাশের খাল থেকে ৮টি ড্রামভর্তি ডিজেল জব্দ করে পুলিশ। তবে ডিজেলের মালিককে খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় খাল থেকে প্লাস্টিকের পুরোনো ৮টি ড্রাম উঠানো হয়। প্রত্যেকটি ড্রামে ১৭০ লিটার করে ডিজেল ছিল। ৮টি ড্রামে ১৩৬০ লিটার ডিজেলের বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা। তেলের ড্রামগুলো খালে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কোনো এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ভোলা জেলা থেকে ডিজেল এনে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে ড্রাম ভর্তি করে খালের ভেতর মজুত করে রেখেছে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে। অভিযান চালিয়ে তেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ডিজেলের মালিককে খুঁজে পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

লক্ষ্মীপুরে খালে মিলল ডামভর্তি ১৩৬০ লিটার ডিজেল

আপডেট সময় ০৬:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬