ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

সখিপুরে গৃহবধূ খুন, ছেলে পলাতক

টাঙ্গাইলের সখিপুরে মুক্তা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। তার ছেলে মুরাদ পলাতক থাকায় সন্দেহের তীর এখন তার দিকে। সোমবার (৩০ মার্চ) উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানিয়েছেন, নিহত মুক্তা বেগমের স্বামী আলহাজ্ব মিয়া প্রায় তিন বছর ধরে কাতারে অবস্থান করছেন। রোববার স্বামী মোবাইলে কিছু টাকা পাঠান। পরে ছেলে মুরাদ গোপনে মায়ের মোবাইল চুরি করে ক্যাশ আউট করে। এরপর মাদকাসক্ত মুরাদ তার মায়ের উপর হামলা চালিয়ে হত্যা করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
ঘটনার দিন সকালে মুরাদ তার ছোট বোনকে নিয়ে নানীর বাড়িতে চলে যায়। এরপর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে দেখেন মুক্তা বেগমের নিথর দেহ এক কোণে পড়ে আছে।
নিহতের বাবার বাড়ির লোকজন অভিযোগ করেছেন, মুক্তা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এর পেছনে শ্বশুরবাড়ির লোকজন জড়িত থাকতে পারে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হেলাল উদ্দিন পিপিএম বলেন, মৃত ব্যক্তির মাথায় আঘাত পাওয়া গেছে, তাই প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। পলাতক ছেলে মুরাদকে খুঁজে পাওয়া গেলে ঘটনার আসল রহস্য উন্মোচিত হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

সখিপুরে গৃহবধূ খুন, ছেলে পলাতক

আপডেট সময় ০৯:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬