ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

বোরহানউদ্দিনে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন-প্রশাসনের সহযোগিতায় নিজ ঘরে ফিরতে চান নাজমা-নুরেআলম

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এক অমানবিক চিত্র ফুটে উঠেছে। নিজের পৈতৃক ভিটেমাটি থাকতেও আজ খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে এক অসহায় পরিবারকে। আপন ভাতিজা ও তার সহযোগীদের বাধার মুখে বসত ঘরে উঠতে পারছেন না ভুক্তভোগী নাজমা বেগম ও নুরে আলম।
গত (২৭ মার্চ ২০২৬) হইতে কয়েকদিন ধরে মশারী টানিয়ে রোদ-বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন তারা, কিন্তু মেলেনি কোনো প্রতিকার।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিদ আলী রাড়ী বাড়ির বাসিন্দা নাজমা ও নুরে আলম তাদের দীর্ঘদিনের পাওনা জমি ও বসত ঘরে উঠতে গেলে বাধা প্রদান করেন তাদেরই আপন ভাতিজা নাজিমউদ্দীন ও তার দলবল। ভুক্তভোগীদের অভিযোগ, তারা বারবার ঘরে ওঠার চেষ্টা করলেও নাজিমউদ্দীন গংরা দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখাচ্ছে এবং শারীরিক লাঞ্ছনা করছে।
আমাদের নিজেদের ঘর থাকতেও আজ রাস্তায় থাকতে হচ্ছে। জমি বা ঘর চাইলে উল্টো মারধর করা হয়। আমরা কার কাছে বিচার চাইব? প্রতিটা মূহুর্তে আতংকে থাকি, এই বুজি নাজিমউদ্দীন গংরা তার দলবল নিয়ে এসে আমাদের হামলা করলো এই আতংকে না ঘুমিয়ে রাত কটে। এলাকাট গন্যমান্য ব্যক্তিদের কাছে কান্নাকাটি করেও কারও মন গলছে না।” > — কান্নাজড়িত কণ্ঠে বলেন ভুক্তভোগী নাজমা বেগম।
ভুক্তভোগী পরিবারটি বোরহানউদ্দিন থানায় নাজিমউদ্দীন গংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় থাকা পরিবারটি এখন প্রশাসনের কঠোর হস্তক্ষেপের অপেক্ষায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজসেবকদের কাছে তারা আকুল আবেদন জানিয়েছেন, যেন দ্রুত এই অন্যায়ের অবসান ঘটে এবং তারা নিরাপদে নিজ ঘরে ফিরতে পারেন।
বর্তমানে অসহায় পরিবারটি বাড়ির আঙিনায় মশারী টানিয়ে বসবাস করছেন। তীব্র গরম এবং মশার উপদ্রবের মধ্যে নারী ও শিশুদের নিয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে অসহায় পরিবারটিকে পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

বোরহানউদ্দিনে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন-প্রশাসনের সহযোগিতায় নিজ ঘরে ফিরতে চান নাজমা-নুরেআলম

আপডেট সময় ০৪:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬