ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, নিহত ১ প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত পাল্টা আ’ক্র’ম’ণে ইরান : বাহরাইন-কুয়েতে অবস্থিত ৮৫ মার্কিন সামরিক স্থাপনায় হামলা ১৩ মিনিট ১৫ সেকেন্ডেই বদলে গেল ম্যাচের গল্প দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কিশোর মো. হাসান বাবু (১৬) হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. জয়নাল আবেদীন ওরফে লিমনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জয়নাল আবেদীন উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের কুরাঙ্গিরী এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. আবুল কাসেমের ছেলে।

পুলিশ বলছে, শোভনদন্ডী ইউনিয়নের কুরাঙ্গিরী এলাকার ৯ নম্বর ওয়ার্ডে বিলের মধ্যে মহিষ চড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসান বাবুকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে গলাটিপে হত্যা করে মরদেহ বিলের মধ্যে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আসামি আজ (১৬ মার্চ) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২–৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬