ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিশ্ববাজারে সোনার দামে বড় পতন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আনোয়ারা সাব-রেজিস্ট্রার অফিসে হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের নেতা রফিক আটক

নওগাঁয় আওয়ামী লীগের নেতা ও সাবেক সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক (৬৫) কে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ সদর থানার একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটককৃত রফিকুল ইসলাম নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ মন্ডলপাড়া গ্রামের চয়েন উদ্দিন মন্ডলের ছেলে ও সাবেক নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর থানার ২০২৫ সালের ১৯ জুনের জিআর-৩৩২/২৫ মামলায় আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি উক্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এছাড়াও পুলিশের তথ্যমতে, তিনি তিনটি মামলার এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। নওগাঁ সদর থানার পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি

নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের নেতা রফিক আটক

আপডেট সময় ১২:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬