ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

আত্রাইয়ে হোলি উৎসবে বাংলা মদ পান করে অসুস্থ ৪ যুবক, একজনের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে হিন্দু সম্প্রদায়ের রঙের উৎসব হোলি উদ্‌যাপন করতে গিয়ে বাংলা মদ পান করে চার যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার ডুবাই এলাকার নদীর ধারে এ ঘটনা ঘটেছে বলে সুত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় যেমন শোক তেমনিও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানান,গতকাল বুধবার আনুমানিক সকাল ১১টার দিকে উপজেলার ডুবাই গ্রামের কয়েকজন যুবক হোলি উৎসব উপলক্ষে নদীর ধারে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তারা নিজেদের তৈরি বাংলা মদ পান করেন। মদ পানের কিছুক্ষণ পরই স্থানীয় শ্রী সুনীলের পুত্র অনিক (১৮),
শ্রী প্রনবের ছেলে
পিয়াস (২১), শ্রী বিকাশের ছেলে মিলন (২৫) মো: আব্দুল মান্নানের ছেলে নাঈম (২৩), হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাদের শারীরিক অবস্থা অবনতি হতে থাকেলে
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে নাঈম (২৩) নামের ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।তাদের অবস্থাও গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানান।

এ ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অনেকেই বলেন, হোলি উৎসব উপলক্ষে আনন্দ উদ্‌যাপন করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা পুরো এলাকাকে শোকাহত করে তুলেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

আত্রাইয়ে হোলি উৎসবে বাংলা মদ পান করে অসুস্থ ৪ যুবক, একজনের মৃত্যু

আপডেট সময় ০৮:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬