ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নতুন মুখ পলাশ শিকদারকে ঘিরে প্রত্যাশা

আসন্ন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদ নিয়ে আলোচনা-সমালোচনা ও নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন মুখ হিসেবে পলাশ শিকদারের নাম আলোচনায় উঠে এসেছে।
ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধিকে কাউন্সিলর হিসেবে দেখতে চান। অনেকেই মনে করেন, পলাশ শিকদার তরুণ, উদ্যমী এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় একজন ব্যক্তি। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা তাকে অন্যদের তুলনায় আলাদা করে তুলেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা—যেমন রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবা—সমাধানে কার্যকর উদ্যোগের প্রয়োজন রয়েছে। তাদের বিশ্বাস, পলাশ শিকদার কাউন্সিলর নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।
এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন, “আমরা এমন একজন কাউন্সিলর চাই, যিনি মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন এবং ওয়ার্ডের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। আমাদের বিশ্বাস, পলাশ শিকদার সেই যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি রাখেন।”
তবে এ বিষয়ে পলাশ শিকদারের আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা এখনও না হলেও, স্থানীয়দের মধ্যে তাকে ঘিরে ইতিবাচক আলোচনা ক্রমেই বাড়ছে বলে জানা গেছে। আসন্ন নির্বাচনে তিনি অংশ নিলে ১৩ নম্বর ওয়ার্ডে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

গোপালগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নতুন মুখ পলাশ শিকদারকে ঘিরে প্রত্যাশা

আপডেট সময় ০৪:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬