রংপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা মোঃ রায়হান সিরাজী উপজেলা প্রশাসন ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভার মূল উদ্দেশ্য ছিল সার সংকট মোকাবিলা, অবৈধ মজুদ নির্মূল এবং কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করা।
সভায় তিনি স্পষ্টভাবে বলেন, “অধিক মূল্যে সার বিক্রির অভিযোগ আগামীতে আর শুনতে চাই না।” এছাড়া ডিলারদের নির্দেশ দেওয়া হয়, তাদের কাছে থাকা সারের মজুদ এবং মূল্য তালিকা প্রকাশ করতে হবে, যাতে বাজারে স্বচ্ছতা বজায় থাকে।
তিনি আরও বলেন, রশীদ ছাড়া কোনো সার ক্রয়-বিক্রয় করা যাবে না, যা সরাসরি নিয়ন্ত্রণ এবং বাজারে অযথা মজুদ রোধে সহায়ক হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার। সভায় উপজেলা প্রশাসন, সার ডিলার ও স্থানীয় কৃষকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জননেতা মোঃ রায়হান সিরাজী আশ্বাস দেন, এই উদ্যোগের মাধ্যমে সার সংকট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং কৃষকরা স্বাভাবিক দামে সার পাবেন। তিনি প্রশাসন ও ডিলারদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সংবাদ শিরোনাম ::
রংপুর-১ এমপি মোঃ রায়হান সিরাজী
সার বিক্রিতে অতিরিক্ত মূল্য ও অবৈধ মজুদ বন্ধের কড়া নির্দেশ
-
মোছাদ্দেক সৈকত, স্টাফ রিপোর্টার রংপুর - আপডেট সময় ০৯:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- ৫১০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ



















