রাজবাড়ীর পাংশায় বর্ষীয়ান কবি ও প্রাবন্ধিক মরহুম মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ শহিদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরানপুর মাদ্রাসার সুপার মো. গোলাম মোস্তফা। দোয়া পরিচালনাও তিনি করেন।
এসময় উপস্থিত ছিলেন পাংশা সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক হাজারী আবুল হাসিম, শরিষা সরকারি কলেজের প্রভাষক মো. আবু বকর সিদ্দিক, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. মোক্তার হোসেন, সিনিয়র সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম আনোয়ার ও সাংবাদিক মিজানুর রহমান এবং অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুম মোহাম্মদ আবদুল মান্নান মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি, সাহিত্য উন্নয়ন পরিষদের সাবেক উপদেষ্টা, ঢাকাস্থ পাংশা সমিতির সাবেক সদস্য এবং হিসাব রক্ষণ অধিদপ্তরের অডিট বিভাগের সাবেক অডিট অফিসার ছিলেন। তিনি সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী সম্মাননা পদক ও মীর মশাররফ হোসেন সম্মাননা পদকে ভূষিত হন।
অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে জাফেরপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রসহ উপস্থিত সবার মাঝে ইফতার ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, পাংশা এবং সাহিত্য উন্নয়ন পরিষদ, পাংশা, রাজবাড়ী। ব্যবস্থাপনায় ছিল মরহুমের পরিবার।
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার: 



















