ঢাকা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ : জেলেনস্কি রাজবাড়ীতে প্রথম ধাপে ফ্যামিলি কার্ডের টাকা পাচ্ছে ১২০১ পরিবার শেষ হয়েও শেষ হচ্ছে না ‘দেনা পাওনা’ ইরানে হামলায় অংশ না নেওয়ার ঘোষণা আমিরাতের আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের নির্দেশ অমান্য করে মাটি কেটে বিক্রি  নওগাঁর ধামইরহাটে ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ চুনারুঘাটে রমজান মাসে‘বান্নী পার্কে’অসামাজিক কার্যকলাপের অভিযোগ সার বিক্রিতে অতিরিক্ত মূল্য ও অবৈধ মজুদ বন্ধের কড়া নির্দেশ চকরিয়ায় মাতামুহুরি নদী থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কালিহাতীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বালিয়াডাঙ্গী কৃষি অফিসে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসের হলরুমে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি প্রযুক্তির উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার (৯ মার্চ ২০২৬) বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা থেকে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার ১৬ জন, রাণীশংকৈল উপজেলার ৪ জন এবং হরিপুর উপজেলার ৫ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের এগ্রিকালচার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের টিম লিডার ড. এ কে এম সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ঠাকুরগাঁওয়ের ডিটিও মোছা. শামীমা নাজনীন, ব্রি-স্যাটেলাইট স্টেশন পঞ্চগড়ের সায়েন্টিফিক অফিসার রিফা তানজিম, বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, হারভেস্ট প্লাসের এমঅ্যান্ডই অফিসার শেখ শরিফুল ইসলাম এবং আরডিআরএস বাংলাদেশের কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সহনশীল জাতের ব্যবহার, আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কার্যকর যোগাযোগের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বাড়াতে এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে মাঠপর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা মাঠপর্যায়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষকদের উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ : জেলেনস্কি

বালিয়াডাঙ্গী কৃষি অফিসে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় ০৭:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬