সংবাদ শিরোনাম ::
ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১ গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ কাসেমিরো! বাবার লাশ দাফন নিয়ে সাত সন্তানের আপত্তি, এলাকায় চাঞ্চল্য দেশের পাঁচ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত কুষ্টিয়ার বাইপাস সড়কে দুর্ঘটনা, নিহত ২ তানোরে ১১ কোটি টাকাা ব্যয়ে রাস্তা সংস্কার মান নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা  বিয়ানীবাজার সীমান্তে ০২ কেজি  ভারতীয় গাজা  সহ একজনকে আটক করেছে বিজিবি আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গল এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার ১৫৫০টি গরিব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৯ মার্চ ২০২৬ তারিখে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তন কেন্দ্র থেকে এক বিশাল রমজান খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ (মৌলভীবাজার-৪) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

আব্দুল্লাহ আল মামুন টিটির সভাপতিত্বে এবং দেলোয়ার মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৬-এর প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রকিব রাজু এবং প্রধান নির্বাহী আজিজুল হক কায়েস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ মোঃ আব্দুল কুদ্দুস নিজামী শ্রীমঙ্গলবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
হৃদয়ে শ্রীমঙ্গলের সাবেক সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবলুর সার্বিক ও আর্থিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সরফরাজ আহমেদ সরফু, মোঃ মোবারক হোসেন, একরামুল কবীর, মসদ্দর আলী, মাওলানা নোমানী, মকসুদ আলী,আব্দুর রহমান খান পাশা প্রমুখ।

বক্তারা বলেন, হৃদয়ে শ্রীমঙ্গল বিগত আট বছর ধরে উপজেলার বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে রোগীদের চিকিৎসা সহায়তা, বেকারদের জন্য বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ, রিকশা ও সেলাই মেশিন বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য সহায়তা প্রদান।

তারা আরও বলেন, দারিদ্র্যের কষাঘাতে রমজান মাসে অনেক পরিবার সারাদিন রোজা রাখার পরও রাতে অভুক্ত থাকতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে ১৫৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। একই সঙ্গে সমাজের বিত্তবান ও অন্যান্য সংগঠনকেও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে প্রতিটি পরিবারের জন্য চাল, আলু, পিয়াজ, তেল, লবণ, চানা ডাল, সেমাইসহ রমজানের বাকি দিনগুলোর জন্য পর্যাপ্ত খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার জন্য হৃদয়ে শ্রীমঙ্গলের ইউকে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা, বাংলাদেশের সমন্বয়ক ও সদস্যবৃন্দ, দেশ-বিদেশের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী, আর্থিক অনুদান প্রদানকারী এবং খাদ্য সামগ্রী গ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব

হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬