ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল, সম্পাদক সাগর ও সাংগঠনিক মাসুম পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু

প্রথম সপ্তাহে মেট্রোরেলের আয় ৪৬ লাখ টাকা

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর প্রথম সপ্তাহে মেট্রোরেল পরিচালনা করে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আয় করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

এদিকে মঙ্গলবার (৩ জানুয়ারি) মেট্রোরেলের প্রথম সাপ্তাহিক বন্ধ। সোমবার (২ জানুয়ারি) রাত ১১টায় ডিএমটিসিএল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, প্রথম সপ্তাহে (৫ দিন) মেট্রোরেলের ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) ও ৪ হাজার ৮০৪টিএমআরটি পাস বিক্রি হয়েছে। এসব থেকে আয় হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা।

ডিএমটিসিএল জানায়, পঞ্চম দিন অর্থাৎ ২ জানুয়ারি ৭ হাজার ৬৩৫টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) এবং ১ হাজার ৬৩টি এমআরটি পাস বিক্রি করা হয়েছে। এসব থেকে আয় হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৪১০ টাকা। এর আগে, চতুর্থ দিন অর্থাৎ ১ জানুয়ারি ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এছাড়া ৩১ ডিসেম্বর টিকিট বিক্রি হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৭১০ টাকার।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে যাত্রী নিয়ে উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত নিয়মিত চলাচল করছে মেট্রো-ট্রেন।প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা চালানো হচ্ছে দ্রুত গতির এ বাহনটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী

প্রথম সপ্তাহে মেট্রোরেলের আয় ৪৬ লাখ টাকা

আপডেট সময় ১২:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩