ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

দেওয়ানগঞ্জ মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে “মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ মার্চ ২০২৬) বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাররামরামপুর ইউনিয়ন শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেক মাহমুদ শান্ত, জেলা কর্ম পরিষদ সদস্য ও এইচআরডি সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কাজী আতিকুর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মাসউদ আহমাদ, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাররামরামপুর ইউনিয়ন শাখা এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন এইচ এম মিকাদুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাররামরামপুর ইউনিয়ন শাখা।

আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠায় রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রমজান মাস মানুষকে ধৈর্য, সংযম ও মানবিক মূল্যবোধ শেখায় এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত অতিথি ও মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

দেওয়ানগঞ্জ মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০০:২১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬