গতকাল ৭ মার্চ ২০২৬ জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারি নির্দেশনা মোতাবেক ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রয় নিশ্চিত করতে নাটোর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় সিংড়া উপজেলায় অবৈধ উপায়ে তেল মজুদ করায় ৫০০০/ (পাঁচ হাজার টাকা) এবং নলডাঙা উপজেলায় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে তেল বিক্রি করায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
চলমান পরিস্থিতিতে কেউ যেন জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করতে পারে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।
মোঃ শিহাব উদ্দিন টোকন নাটোর 





















