ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীতে গোসলে নেমে চার শিশুর মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে দুই শিশু। তাদের সন্ধানে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন।

শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাট এলাকায় গোসলে নামে চার কন্যা শিশু। তারা সাঁতার দিয়ে নদীর মাঝখানে জেগে ওঠা চরে যাওয়ার চেষ্টা করলে স্রোতে ভেসে গভীর পানিতে চলে যায়। এসময় খেয়া ঘাটে থাকা ডিঙ্গি নৌকার মাঝিরা সামিয়া (৬) ও সুমাইয়াকে (৮) জীবিত উদ্ধার করলেও তাইফা (৭) ও সুরাইয়া (৮) নদীর পানিতে এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ও উদ্ধার হওয়া শিশুরা সবাই খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের বাসিন্দা এবং তারা পরস্পরের নিকট আত্মীয়।

উদ্ধার হওয়া শিশু সামিয়া জানায়, তারা চারজন একসঙ্গে নদীতে গোসলে নেমে সাঁতার দিয়ে মাঝের চরের দিকে যাচ্ছিল। এমন সময় স্রোতে ভেসে যায় সবাই।

নৌকার মাঝি আব্দুর রশিদ জানান, দুপুরে ওসমানপুর ঘাটে শিশুদের সাঁতার কাটতে দেখে তিনি নৌকা নিয়ে এগিয়ে গিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। তবে আরেক শিশুকে পানিতে ডুবে যেতে দেখেছেন।

নিখোঁজ তাইফার খালাতো বোন আয়েশা বলেন, চার শিশু একসঙ্গে নদীতে গোসলে নেমেছিল। নৌকার মাঝিরা দুইজনকে উদ্ধার করলেও তাইফাসহ দুই শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।

খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার রওশন আলী জানান, দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে। খুলনা থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। রাত ৮টার মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা গেলে রাতেই উদ্ধার অভিযান চালানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আপডেট সময় ০৯:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬