ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেসিকে ‘লুজার’ বলেই সমালোচনার মুখে গওহর খান শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন ৯০ মিনিটের হয় ফুটবল ম্যাচ, জানুন পেছনের গল্প রাজৈরে লিবিয়ার সাগরে নিখোঁজ সোহেল, ৩০ দালাল চক্রের বিরুদ্ধে ভুক্ত ভোগী পরিবারের সংবাদ সম্মেলন বড়লেখায় পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা, ৩৮ কেজি মাছ ধ্বংস আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী আরএনবিতে বেপরোয়া বদলি বাণিজ্যের অভিযোগ ট্রাম্পের এক মন্তব্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা ২০ দিনের সফরে তিন দেশে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

সাতক্ষীরা সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ঠা মার্চ সকাল ১০ ঘটিকার সময় তা’আলা উপজেলা প্রধান ফটকের সামনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সকল ইউনিটের সম্মিলিত আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, অর্থ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক শেখ মখফুর রহমান জান্টু, আব্দুল মতিন, উপজেলা প্রেসক্লার সহ-সভাপতি আবু সাঈদ,এম এ ফয়সাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সানজিদুল হক ইমন, নাজমুল হাসান মাহি, প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যের সম্প্রতি শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর সন্ত্রাসী হামলা ও পাটকেলঘাটায় দুইজন সাংবাদিকের উপর মব সৃষ্টি করে হামলা, নির্যাতন ও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান। সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির “যুবলীগ, যুবদল ও যুব জামাত মিলে বালুমহাল লুট “” শীর্ষক সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসী হামলা শিকার হয়। তাছাড়া সম্প্রতি পাটকেলঘাটা জোড়া টাওয়ার রোডে ১/১ খতিয়ানের সরকারি সম্পত্তি ১৮ লক্ষ টাকায় হস্তান্তরের তথ্য আনতে গেলে সাংবাদিক কে মব সৃষ্টি করে পিটিয়ে জখম করে অর্থের বিনিময়ে পাটকেলঘাটা থানা পুলিশকে ম্যানেজ করে চাঁদাবাজি মামলায় ঢুকিয়ে দেয়। এ ঘটনায় তালা উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
মানববন্ধন শেষে সকল ইউনিটের সাংবাদিক নেতারা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারেক হাসানের সাথে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জানান এবং মব সৃষ্টি কারীদের শাস্তি দাবি করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিকে ‘লুজার’ বলেই সমালোচনার মুখে গওহর খান

সাতক্ষীরা সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১১:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬