ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • হুমায়ুন কবির
  • আপডেট সময় ০৯:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৬২৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ) বিকেলে প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে৷

প্রেসক্লাবের সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি রেজাউল করিম সুমন, চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের সভাপতি মাওলানা আবদুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন সবুজ
সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. শহিদ উল্যাহ স্বপন, ডা. কাজী মাকছুদুর রহমান ভুঁইয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, বিএনপি নেতা মোহাম্মদ আলী, জামায়াত নেতা নজরুল ইসলাম টিটু, বিশিষ্ট ব্যবসায়ী সমীর কর্মকার, মো. দেলোয়ার হোসেন, মো. শাহ আলম, গণেশ কুরি, চন্দন কুরি প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চন্দ্রগঞ্জ নিউ মার্কেটস্থ আমিনিয়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আলতাফ হোসেন।
ইফতার ও দোয়া মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬