ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্বকের চুলকানি দূর করবে যেসব ঘরোয়া উপায় থাইল্যান্ডের বারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের জুয়ার নেশা মেটাতে একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন চীনা নারী বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের তারকা সঞ্জয় এবার মাতাবেন ঢাকা উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর বরটিয়ায় হাড়িয়া কামারপাড়া যাওয়ার রাস্তা বেহাল, দুর্ভোগে জনসাধারণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার ৫ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সাংবাদিক সম্মেলন

আজ বুধবার (১৮/০২/২০২৬ বিকেল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা জামায়াত অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানকে সম্মান জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ শেষে পীরগঞ্জ উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষরিত ফলাফল সিট দলীয়ভাবে সংগ্রহ করা হয়। একই রাতেই সরকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রচারিত ও স্বাক্ষরিত ফলাফল সিট গ্রহণ করা হয়।
তিনি আরও জানান, রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত সরকারি গেজেটভুক্ত ফলাফল সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশন, ঢাকা থেকেও ফলাফল সিট সংগ্রহ করা হয়। পরবর্তীতে ১৩ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সরকারি গেজেট প্রকাশিত হয়। সকল ফলাফল অনুযায়ী ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জনাব মোঃ নুরুল আমিনকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
বিজয় ঘোষণার প্রেক্ষিতে পীরগঞ্জ উপজেলা শাখা সন্তুষ্টি প্রকাশ করে। একই সঙ্গে কোনো গুজবে কর্ণপাত না করে পীরগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করার লক্ষ্যে ধর্ম-বর্ণ ও রাজনৈতিক মতপার্থক্য এবং প্রতিহিংসা ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্বকের চুলকানি দূর করবে যেসব ঘরোয়া উপায়

বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সাংবাদিক সম্মেলন

আপডেট সময় ০৯:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬