ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

‘কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩০ বার পড়া হয়েছে

অভিনেত্রী কৌশানী মুখার্জি। তবে পর্দার চাকচিক্যের পেছনের গল্পটা সবসময় মসৃণ ছিল না। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে যেমন দেখেছেন সাফল্যের চূড়া, তেমনি সহ্য করেছেন চরম অবহেলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, প্রেম এবং ইন্ডাস্ট্রির ভেতরের সমীকরণ নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন এই অভিনেত্রী।

কৌশানী জানান, একটা সময় তার ক্যারিয়ার গ্রোথ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই একই সময়ে তিনি তার মা-কেও হারান। সেই কঠিন সময়ের স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘আমি জীবনে সবরকম খারাপ সময় দেখে ফেলেছি। এমনও দিন গেছে যখন ভিড়ের মাঝে সবাই শুধু বনির (বনি সেনগুপ্ত) সঙ্গে সেলফি তুলতে চাইতেন, আমাকে কেউ লক্ষ্য পর্যন্ত করত না। তখন নিজের আইডেন্টিটি বা পরিচয় নিয়ে মনে প্রশ্ন জাগত।’

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কৌশানী বরাবরই খোলামেলা। বনির সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কের রহস্য হিসেবে তিনি আগের একটি ব্যর্থ সম্পর্কের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। কৌশানী বলেন, ‘ইন্ডাস্ট্রির চাকচিক্য আর ইমম্যাচুরিটির কারণে আমার আগের সিরিয়াস সম্পর্কটা টেকেনি। তবে বনির ক্ষেত্রে কাজ ও সম্পর্ককে আমি আলাদা রেখেছি।’

তার কথায়, ‘মাঝে মাঝে আমি বনিকে বলতাম তুমি এত ভালো কাজ করছ, আমাকে কোথাও রেকমেন্ড করো না কেন? সত্যি বলতে, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। আমি তো কারো কাছে কাজের জন্যই প্রস্তাব দিচ্ছি, অন্য কিছুর জন্য নয়।’

ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাওয়া বা কাস্টিং কাউচ নিয়ে কৌশানীর মন্তব্য বেশ সাহসী। তার মতে, গ্ল্যামার জগত সবসময়ই মানুষের সফট টার্গেট। তিনি বলেন, ‘আমাদের প্রফেশনে যা কিছু ঘটে, তার বেশিরভাগই দুজনের সম্মতিতে। এখানে ‘গিভ অ্যান্ড টেক’ পলিসিতে কেউ সাড়া না দিলে তাকে জোর করা হয়েছে বলে আমার জানা নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের মেনে নেওয়া ভালো যে আমরা অনেক ক্ষেত্রে অবহেলিত। অনেক সময় মনে হয়েছে স্ক্রিপ্টটা আমি আরও ভালো করতে পারতাম, কিন্তু গতানুগতিক সার্কেলের বাইরে কাউকে কাস্ট করা হয় না। নিজেদের মাটি শক্ত করতেই সবাই প্রযোজনা সংস্থা খুলছেন। সেখানে কেউ যদি নিজের কাছের মানুষ বা প্রেমিকাকে সুযোগ দেয়, তবে কিছু বলার থাকে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা?

‘কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই’

আপডেট সময় ০২:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬