সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

অসম্ভব সমীকরণের সামনে অস্ট্রেলিয়া, সুপার এইটের দুয়ারে জিম্বাবুয়ে

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯২ বার পড়া হয়েছে

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দুঃস্বপ্নের মতো কাটছে অস্ট্রেলিয়ার। নিজেদের প্রথম ম্যাচ জিতলেও জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে রয়েছে মিচেল মার্শের দল। তাদের ভাগ্য নির্ভর করছে অন্য দলের ওপর। অজি অধিনায়ক মিচেল মার্শ যেমনটা বলছিলেন, ‘অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে।’

টানা তিন জয়ে শ্রীলঙ্কা ইতোমধ্যে ‘বি’ গ্রুপ থেকে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে, টানা দুই ম্যাচ হারের মুখ দেখা অস্ট্রেলিয়ার সামনে সমীকরণ—জিম্বাবুয়েকে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা দুটি ম্যাচেই হারতে হবে। তারপর ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জিতে নিজেদের নেট রানরেট উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। বর্তমানে জিম্বাবুয়ে ভালো অবস্থানে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের বড় হারের পর অস্ট্রেলিয়া অধিনায়ক মার্শ বলেন, ‘পুরো দলটি এখন বেশ বিধ্বস্ত। এটি একটি শোকাতুর দল এবং আমরা এখন ঈশ্বরের কোলে। এই মুহূর্তে ড্রেসিংরুমে অনেক আবেগ কাজ করছে। আমরা আমাদের সেরা ফর্মে ছিলাম না।’

২০২১ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং রেকর্ড ছয়বার ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া বড় মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার জন্যই পরিচিত। তবে এবার সেই চিত্র দেখা যাচ্ছে না। বাঁহাতি পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড চোটের কারণে দলে নেই। এক দশকের বেশি সময় পর এই প্রথম কোনো বিশ্বকাপে স্টার্ক–কামিন্স–হ্যাজলউড ত্রয়ীর অন্তত একজনকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া।

নাথান এলিসের নেতৃত্বে ব্যাক-আপ পেসাররা নিজেদের প্রভাব ফেলতে পারেননি। অভিজ্ঞ লেগস্পিনার অ্যাডাম জাম্পাও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই উইকেটশূন্য থেকেছেন।শ্রীলঙ্কার বিপক্ষে মার্শ ও ট্রাভিস হেড ৮.৩ ওভারে ১০৪ রানের উদ্বোধনী জুটি গড়লেও এরপর ৭৭ রানে ১০ উইকেট হারিয়ে ধসে পড়ে অস্ট্রেলিয়া। স্পিনের বিপক্ষে তাদের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিস ও টিম ডেভিড—এই তিনজনের কেউই জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে এক অঙ্কের ঘর পেরোতে পারেননি।

জিম্বাবুয়ের সামনে সমীকরণ কী
সুপার এইটে ওঠার লক্ষ্যে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। গতকাল সোমবার শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়ার হারের পর গ্রুপ ‘বি’-তে সমীকরণ আরও পরিষ্কার হয়েছে।দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের জন্য সহজ সমীকরণ—আইরিশদের বিপক্ষে আজ জিতলেই সুপার এইট নিশ্চিত। তাহলে ২০০৯ সালের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে অস্ট্রেলিয়াকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

অসম্ভব সমীকরণের সামনে অস্ট্রেলিয়া, সুপার এইটের দুয়ারে জিম্বাবুয়ে

আপডেট সময় ১২:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬