ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার আইনে গুজব-মানহানির ধারা সুনির্দিষ্ট করার সুপারিশ উন্নয়ন সহযোগীদের পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ১০ উদ্যোক্তাকে যুব ঋণ দিলেন প্রতিমন্ত্রী ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি রিমনের হাজার কোটি টাকার লেনদেন শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল? ভারতের হত্যা মামলায় নামের ভুলে ১৮ বছর কারাভোগ, চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার

বই উৎসব : মসজিদভিত্তিক শিশুদের নতুন বই দিল ইসলামিক ফাউন্ডেশন

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৭ম পর্যায়) শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

রোববার (১ জানুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে গণশিক্ষা প্রকল্পের ঢাকা জেলার পাঁচটি জোনের প্রায় ২৫০ জন শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবছরের বই তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর প্রায় ৪৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

মু. আ. আউয়াল হাওলাদার বলেন, শুধু বই বিতরণ করলেই হবে না, বইয়ের আসল মর্মবাণী, শিক্ষা, নীতি-আদর্শ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারলেই এই মহতি উদ্দেশ্য সফল হবে। এদিকে আজ সারাদেশে গণশিক্ষা কেন্দ্রের প্রায় ২৮ হাজার ৮০০টি প্রাক প্রাথমিক গণশিক্ষা কেন্দ্রে ৮ লাখ ৬৪ হাজার শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম। মসজিদভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই বই বিতরণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার আইনে গুজব-মানহানির ধারা সুনির্দিষ্ট করার সুপারিশ উন্নয়ন সহযোগীদের

বই উৎসব : মসজিদভিত্তিক শিশুদের নতুন বই দিল ইসলামিক ফাউন্ডেশন

আপডেট সময় ০৪:২৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩