ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় বদলির প্রজ্ঞাপন অমান্য করে পদ আঁকড়ে হারুনুর রশিদ এনআইসিভিডিতে আ.লীগপন্থী চিকিৎসকসহ ২ জনের পদায়নে উঠছে নানা প্রশ্ন

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ইভিএমের পরিপত্র জারি

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইভিএমের নিরাপত্তা, সিল সংরক্ষণ, গোপনীয়তা রক্ষা, ভোটকেন্দ্রে সিল প্রেরণ ও আইন অনুসারে নির্বাচনী কাগজপত্র সংরক্ষণে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, ইভিএমসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইভিএমসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী জেলা পর্যায়ে পৌঁছানোর পর জেলা ও পুলিশ প্রশাসন বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেবে।

এর আগে, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের নির্বাচনে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে ব্যাপক অনিয়ম পেয়েছিল ইসি। সে কারণে নির্বাচন বন্ধ ঘোষণা করেছিল সংস্থাটি। এরপর তদন্ত কমিটি গঠন করে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায়ও এনেছে ইসি। এক্ষেত্রে গত ১ ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, পাঁচ পুলিশ কর্মকর্তাসহ ১৩৩ জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত ৭ ডিসেম্বর ভোটের নতুন তারিখ ঘোষণা করা হয়। এতে আগের প্রার্থীদের প্রার্থিতা বহাল রাখা হয়।

সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে শূন্য ঘোষিত গাইবান্ধা-৫ আসন উপ-নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র) ও সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ইভিএমের পরিপত্র জারি

আপডেট সময় ০৪:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩