সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

পাকিস্তানের সুপার এইটের সম্ভাবনায় বড় ধাক্কা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯৭ বার পড়া হয়েছে

ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রে ছিল। পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তে ম্যাচটি হবে না হবে না করেও গতকাল (রোববার) মাঠে গড়াল। কিন্তু একতরফা লড়াইয়ে হার মেনেছে পাকিস্তান।

কলম্বোতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে ৬১ রানে হারের পর সুপার এইটের যোগ্যতা অর্জনের স্থান দুই নম্বর থেকে সরে গেছে পাকিস্তান। শেষ গ্রুপ ম্যাচের আগে চাপে তারা। ‘এ’ গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। পাকিস্তান বর্তমানে তৃতীয় স্থানে। যুক্তরাষ্ট্র গ্রুপের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা।

পাকিস্তানও তিন ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে। তাদের শেষ গ্রুপ ম্যাচ বুধবার নামিবিয়ার বিপক্ষে। ভারতের কাছে বড় ব্যবধানে হারায় নেট রান রেটে পিছিয়ে সাবেক চ্যাম্পিয়নরা। তাদের নেট রান রেট পজিটিভ থেকে নেগেটিভে রূপ নিয়েছে (-০.৪০৩), যুক্তরাষ্ট্র (০.৭৮৮) তাদের উপরে।

তার মানে পরের পর্বে যেতে হলে নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানকে জিততেই হবে। হারলে যুক্তরাষ্ট্রের সমান চার পয়েন্ট থাকবে তাদের এবং নেট রান রেটে পিছিয়ে থাকায় শীর্ষ দুইয়ের বাইরে থাকতে হবে। তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে পাকিস্তান উঠে যাবে সুপার এইটে। তখন তাদের পয়েন্ট হবে পাঁচ, পেছনে পড়ে যাবে আমেরিকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

পাকিস্তানের সুপার এইটের সম্ভাবনায় বড় ধাক্কা

আপডেট সময় ১১:৪২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬