ভোলার বোরহানউদ্দিনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের মাঝে শুভেচ্ছা ও সালাম পৌঁছে দিচ্ছেন পক্ষিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস ভূঁইয়া।
সম্প্রতি পক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি নবনির্বাচিত এমপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।
ইলিয়াস পক্ষিয়া ইউনিয়নের বাসিন্দা অলিউল্লাহ ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন পক্ষিয়া ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি পক্ষিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছেন ইলিয়াস।
ইলিয়াস বলেন, নির্বাচনের মাধ্যমে বোরহানউদ্দিনের পক্ষিয়া বাসী হাফিজ ইব্রাহিমকে যে আস্থা ও সমর্থন দিয়েছেন, তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় তিনি দলের সকল নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় থেকে কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছিলেন ১২ ফেব্রুয়ারি আমাদের ভোট দিন, আমরা ১৩ তারিখ থেকে আপনাদের দায়িত্ব নিবো। দেশনায়ক তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পক্ষিয়াবাসীর দায়িত্বে নিজেকে নিয়োজিত রেখেছেন বলে দাবী করছেন ইলিয়াস। এছাড়াও পক্ষিয়াবাসীর পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে সকলের দোয়া ও সহযোগিতার চেয়েছেন সেচ্ছাসেবকদলের সভাপতি ইলিয়াস ভূঁইয়া।
রিয়াজ ফরাজী (ভোলা) 
























